ইতিহাসের সোনালী পাতা ইসলামিক- Islamic story



মালিক বিন দীনার রহ.এর বাড়িতে এক চোর এসেছে। চোরটি সে-সময়ের সবচেয়ে কুখ্যাত দুর্ধর্ষ চোর।
দীর্ঘসময় খোঁজাখুজি করেও ঘরে একটি কানা কড়িও পেলো না চোর বাবাজি।
.
এরপর ভালোকরে সামনে তাকিয়ে দেখলো মালিক বিন দীনার নামাজ পড়ছেন।
মালেক বিন দীনার সে-সময় সালাম ফিরালেন। দেখলেন, ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে। মোক্ষম সুযোগ পেয়ে মালিক বিন দীনার চোরকে বললেন-
আমার ঘরে দুনিয়ার ভোগ বিলাসের উপকরণ খুঁজতে এসেছো। কিন্তু কিছুই পেলে না। পাবেও না কিছু। ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুই যে আমি জমা করিনি। আচ্ছা তোমার কাছে কি আখেরাতের উপকরণ ও পাথেয় আছে?
চোর বিস্ময়ে হতবাক হয়ে মালিক বিন দীনারের দিকে তাকিয়ে আছে- লোকটা বলে কী!!
মালিক বিন দীনার তাঁর দরদী হৃদয়ের ওয়াজ চালিয়ে গেলেন। এক সময় কুখ্যাত চোরের দু‘চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ফজরের সময় হয়ে গেলো। দু‘জনেই একসাথে মসজিদে নামাজ আদায় করতে চললেন।
.
মুসল্লিরা দেখে তো হতবাক- এতো ভয়ংকর চোর এতো বড় আলেমের সাথে! তাও আবার মসজিদে নামাজ পড়তে এসেছে!! কীভাবে সম্ভব!!!
.
মালিক রহ, সবাইকে উদ্দেশ্য করে বললেন,
“সে আমাদের বাসায় চুরি করতে এসেছে।
আমি তার দীল চুরি করে নিয়েছি।”
এজন্যই বলা হয়--
( الكلمة الطيبة مفتاح القلوب)
ماسمي القلب قلباً إلا لكثرة تقلبه
অর্থাৎ,
উত্তম কথা দীলের তালার চাবি। আর কলবকে কলব বলা হয় এ কারণে যে, তা অনেক বেশি পরিবর্তনশীল।পরিবর্তনশীল।

Comments

Popular posts from this blog

সূরা কাহাফে লুকানো রহস্য ও দাজ্জাল ইতিহাস

কিয়ামতের বড় আলামত গুলো সম্পর্কে জেনেনিন