Posts

Showing posts from March, 2018

সূরা কাহাফে লুকানো রহস্য ও দাজ্জাল ইতিহাস

Image
সূরা কাহাফে লুকানো রহস্য ও দাজ্জাল সম্পর্কে জানুন      কখনো ভেবে দেখেছেন কি কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রতি জুমু’আর দিন সূরা কাহাফ পাঠ করতে বলেছেন? আসুন জানার চেষ্টা করি,  এই সূরাটিতে মোট চারটি শিক্ষণীয় ঘটনা আছে, প্রতিটি ঘটনাতেই আছে বুদ্ধিমান লোকদের জন্য উপদেশ। আসুন সেই ঘটনাগুলো ও তার শিক্ষাগুলো কি জানার চেষ্টা করিঃ ১)  গুহাবাসী যুবকদের ঘটনাঃ  সূরার শুরুতেই সেই গুহাবাসী যুবকদের ঘটনার বর্ণণা দেয়া হয়েছে যারা এমন একটি জনপদে বসবাস করত যার অধিবাসীরা ছিল অবিশ্বাসী ও সীমালংঘনকারী। কাজেই যুবকেরা সেই নষ্ট সমাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন, ‘এদের সাথে আর নয়’। তারা আল্লাহর প্রতি ভালোবাসা ও আল্লাহর দীনের প্রতি ভালোবাসা থেকে উজ্জিবীত হয়ে সেখান থেকে হিজরত করলেন। আল্লাহ তাদেরকে গুহাতে আশ্রয় দিলেন এবং সূর্যালোক থেকে নিরাপদে রাখলেন। বহু বছর পর যখন তাদের ঘুম ভাঙ্গলো তাঁরা দেখলেন সেই জনপদের অবিশ্বাসী লোকেরা বিদায় নিয়েছে এবং ভালো লোকদের দ্বারা মন্দ লোকেরা প্রতিস্থাপিত হয়েছে। শিক্ষাঃ ঈমানের উপর পরী...

কিয়ামতের বড় আলামত গুলো সম্পর্কে জেনেনিন

Image
১. ইমাম মাহদীর আগমন    সহীহ হাদীছের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে, আখেরী যামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমণ করে এই উম্মাতের নের্তৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন। ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার-ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম-নির্যাতন দূর করে ন্যায়-ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মাতে মুহাম্মাদী তাঁর আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে।  ইমাম ইবনে কাছীর (রঃ) বলেনঃ  তখন ফল-ফলাদীতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে।[1] ইমাম মাহদীর পরিচয়ঃ    তাঁর নাম হবে আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নামের মতই এবং তাঁর পিতার নাম হবে আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর পিতার নামের মতই। তিনি হবেন হাসান বিন আলী (রাঃ)এর বংশ থেকে।  ইবনে কাছীর (রঃ) বলেনঃ  “তিনি হলেন মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল-ফাতেমী আল-হাসানী’’।[2] তাঁর আগমণের স্থানঃ    তিনি পূর্বের কোন একটি অঞ্চল থে...

কিয়ামতের ছোট আলামত গুলি

. ১) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর আগমণ ও মৃত্যু বরণঃ কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর আগমণ। কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তাঁর পর কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমণ হবেনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর দুনিয়াতে আগমণের অর্থ হলো, দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি বলেনঃ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ قَالَ وَضَمَّ السَّبَّابَةَ وَالْوُسْطَى ‘‘আমি এবং কিয়ামত এক সাথে প্রেরিত হয়েছি। একথা বলে নবী (সাঃ) হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন’’।[1] [1] - মুসলিম, অধ্যায়ঃ কিয়ামতের আলামত। . ২) চন্দ্র দ্বিখন্ডিত হওয়াঃ আল্লাহ তাআলা বলেনঃ اقْتَرَبَتْ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ . কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখন্ডিত হয়েছে’’। (সূরা কামারঃ ১) . হাফেয ইবনে রজব বলেনঃ ‘‘আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখন্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসাবে নির্ধারণ করেছেন।[1] আলেমদের সর্বসম্মত অভিমত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর যামানায় চ...

ইতিহাসের সোনালী পাতা ইসলামিক- Islamic story

মালিক বিন দীনার রহ.এর বাড়িতে এক চোর এসেছে। চোরটি সে-সময়ের সবচেয়ে কুখ্যাত দুর্ধর্ষ চোর। দীর্ঘসময় খোঁজাখুজি করেও ঘরে একটি কানা কড়িও পেলো না চোর বাবাজি। . এরপর ভালোকরে সামনে তাকিয়ে দেখলো মালিক বিন দীনার নামাজ পড়ছেন। মালেক বিন দীনার সে-সময় সালাম ফিরালেন। দেখলেন, ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে। মোক্ষম সুযোগ পেয়ে মালিক বিন দীনার চোরকে বললেন- আমার ঘরে দুনিয়ার ভোগ বিলাসের উপকরণ খুঁজতে এসেছো। কিন্তু কিছুই পেলে না। পাবেও না কিছু। ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুই যে আমি জমা করিনি। আচ্ছা তোমার কাছে কি আখেরাতের উপকরণ ও পাথেয় আছে? চোর বিস্ময়ে হতবাক হয়ে মালিক বিন দীনারের দিকে তাকিয়ে আছে- লোকটা বলে কী!! মালিক বিন দীনার তাঁর দরদী হৃদয়ের ওয়াজ চালিয়ে গেলেন। এক সময় কুখ্যাত চোরের দু‘চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ফজরের সময় হয়ে গেলো। দু‘জনেই একসাথে মসজিদে নামাজ আদায় করতে চললেন। . মুসল্লিরা দেখে তো হতবাক- এতো ভয়ংকর চোর এতো বড় আলেমের সাথে! তাও আবার মসজিদে নামাজ পড়তে এসেছে!! কীভাবে সম্ভব!!! . মালিক রহ, সবাইকে উদ্দেশ্য করে বললেন, “সে আমাদের বাসায় চুরি করতে এসেছে। আমি তার দীল চুরি করে নিয়েছি।” এজন্...